হোম > সারা দেশ > সাতক্ষীরা

সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল আহত

সাতক্ষীরা প্রতিনিধি

আহত বাবুল গাজীকে উদ্ধার করে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ছবি: সংগৃহীত

সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের কাঁচিকাটা এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বাবুল গাজী (৪৮) নামের এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। সোমবার (১১ মে) সকাল ৭টার দিকে তাঁকে সুন্দরবন থেকে উদ্ধার করে লোকালয়ে আনা হয়। এর আগে রোববার সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জের কাঁচিকাটা এলাকার পায়রাটুনি খালে তিনি বাঘের আক্রমণের শিকার হন।

বাবুল গাজী শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে।

বাবুল গাজীকে নিয়ে ফিরে আসা মৌয়াল ইউসুফ গাজী বলেন, ‘রোববার সকালে বাবুল গাজীসহ তাঁরা সুন্দরবনের পায়রাটুনি খাল এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এ সময় একটি বাঘ ঝোপের আড়াল থেকে বের হয়ে বাবুল গাজীর ওপর হামলে পড়ে। এরপর আমরা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি সরে যায়।’ পরে গুরুতর আহত অবস্থায় বাবুল গাজীকে উদ্ধার করে লোকালয়ের উদ্দেশে রওনা হন তাঁরা। সোমবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সাতক্ষীরায় পাঠানো হয়েছে।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন বলেন, ‘বিষয়টি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। বাবুল গাজীর বিষয়ে আমরা নিয়মিত খোঁজখবর রাখব।’

১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে

লেবাননে নিহত দুজনের মরদেহ ফিরল ২৭ দিন পর, গ্রামের বাড়িতে শোকের মাতম

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক

শ্যামনগরে খাল দখল নিয়ে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

সাতক্ষীরার তালা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্ত: বিএসএফের পুশব্যাক ঠেকাতে সতর্ক বিজিবি