হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় মাটির দেয়াল চাপা পড়ে একজনের মৃত্যু

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সাতক্ষীরায় মাটির ঘরের দেয়াল চাপা পড়ে এক ব্যক্তি নিহত ও তাঁর ছোট ভাই আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহাবুদ্দীন সানা (৪৫)। তিনি ওই গ্রামের ছাপের সানার ছেলে। দুর্ঘটনায় শাহাবুদ্দীনের ছোট ভাই আছির সানার পা ভেঙে গেছে বলে স্বজনেরা জানিয়েছেন।

স্থানীয় খলিষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শফিকুল ইসলাম জানান, দুপুরে শাহাবুদ্দীনের ছোট ভাই কারিমুল সানা ইট দিয়ে ঘর তৈরির জন্য আগের মাটির ঘরের দেয়াল ভাঙার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত দেয়াল চাপা পড়েন শাহাবুদ্দীন ও আছির। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দীন মারা যান।

১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে

লেবাননে নিহত দুজনের মরদেহ ফিরল ২৭ দিন পর, গ্রামের বাড়িতে শোকের মাতম

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক

শ্যামনগরে খাল দখল নিয়ে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

সাতক্ষীরার তালা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্ত: বিএসএফের পুশব্যাক ঠেকাতে সতর্ক বিজিবি