হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় ১৮টি তাজা ককটেল উদ্ধারের পর এর বিস্ফোরণ ঘটায় র‍্যাব  

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জের কালিকাপুর এলাকা থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে কালিকাপুর গ্রামের একটি রাস্তার পাশে পড়ে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে এসব ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারের পরপরই ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়। 

র‍্যাবের সাতক্ষীরা কোম্পানি কমান্ডার নাজমুল হুদা জানান, গোপন সংবাদে জানা যায়, কালিকাপুর গ্রামের একটি রাস্তার পাশে প্লাস্টিকের ব্যাগে বোমাসদৃশ কিছু জিনিস পড়ে আছে, এমন সংবাদে র‍্যাবের একটি আভিযানকারী দল সেগুলো উদ্ধার করে। পরে দেখা যায়, প্লাস্টিকের ব্যাগে ১৮টি তাজা ককটেল রয়েছে। ঘটনাস্থলেই বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়। পরে সংবাদ দিয়ে র‍্যাব-৬-এর অভিজ্ঞ বোমা ডিসপোজাল টিমকে আনা হয়। তারা সাতক্ষীরার বাইপাস সড়কের লাবসা এলাকার ফাঁকা জায়গায় ককটেলগুলোর বিস্ফোরণ ঘটান। 

নাজমুল হুদা আরও জানান, ককটেলগুলো খুবই শক্তিশালী, যা বিস্ফোরিত হলে জানমালের ব্যাপক ক্ষতি হতো। নাশকতার কাজে ব্যবহারের জন্য এসব ককটেল রাখা হয়েছিল বলে অনুমান করেন তিনি।

১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে

লেবাননে নিহত দুজনের মরদেহ ফিরল ২৭ দিন পর, গ্রামের বাড়িতে শোকের মাতম

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক

শ্যামনগরে খাল দখল নিয়ে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

সাতক্ষীরার তালা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্ত: বিএসএফের পুশব্যাক ঠেকাতে সতর্ক বিজিবি