হোম > সারা দেশ > সাতক্ষীরা

চিংড়িতে জেলি পুশের দায়ে ব্যবসায়ীকে কারাদণ্ড

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জে চিংড়িতে জেলি পুশের দায়ে তপন মণ্ডল (৩২) নামের এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা ২৫ কেজি চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত তপন মণ্ডল উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত পরিমল মণ্ডলের ছেলে।

আজ বুধবার‍ দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এই সাজা দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা।

ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলী জানান, চিংড়িতে জেলি পুশের দায়ে এক চিংড়ি ব্যবসায়ীকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা চিংড়ি আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে

লেবাননে নিহত দুজনের মরদেহ ফিরল ২৭ দিন পর, গ্রামের বাড়িতে শোকের মাতম

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক

শ্যামনগরে খাল দখল নিয়ে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

সাতক্ষীরার তালা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্ত: বিএসএফের পুশব্যাক ঠেকাতে সতর্ক বিজিবি