হোম > সারা দেশ > সাতক্ষীরা

খাবার পানির উৎস বাঁচাতে নারীরা সংস্কার করলেন বাঁধ

প্রতিনিধি

সাতক্ষীরা: খাবার পানির উৎসকে বাঁচাতে সাতক্ষীরার কালিগঞ্জে ওয়াপদা সুইচ গেটের ৩০ ফুট বাঁধ সংস্কার করলেন নারীরা। গতকাল শনিবার সকাল থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ‘বিন্দু নারী উন্নয়ন’ নামে একটি সংগঠনের ৩৫ জন নারী সদস্য এই বাঁধ সংস্কারের কাজ করেন।

জানা গেছে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কালিগঞ্জের বিভিন্ন অঞ্চলের বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে নদীর নোনা পানি প্রবেশ করেছে। যার কারণে জেলার বিভিন্ন অঞ্চলের পুকুরে নোনা পানি প্রবেশ করে পানি পান অনুপযোগী হয়ে গেছে। এরই মধ্যে কালিগঞ্জের গেটের পাশে প্রায় ৩০ ফুট জায়গায় ভাঙন ধরে। সেটি পুরো ভেঙে গেলে তলিয়ে যাবে উপজেলার সাতটি গ্রাম। এ ছাড়া তলিয়ে যাবে ২০ হাজার মানুষের একমাত্র পানির উৎস ওয়াপদা পুকুর।

সম্প্রতি এই পুকুরটি একেবারে শুকিয়ে যায়। যার ফলে সদরের কয়েকটি গ্রামে সুপেয় পানির সংকট দেখা দিয়েছিল। তবে কয়েক দিনের টানা বৃষ্টিতে পুকুরটিতে খাওয়ার মতো সামান্য পানি সঞ্চয় হয়েছে। ওই নারীরা মনে করেন, এই পুকুরে যদি নোনা পানি প্রবেশ করে তাহলে জীবনে দুর্বিষহ বিপদ নেমে আসবে। কারণ কয়েক কিলোমিটারের মধ্যে এই পুকুরটি ছাড়া আর কোনো মিঠা পানির পুকুর নেই। তাই তারা পানির উৎসকে বাঁচাতে মাঠে নেমেছেন বলে জানান।

নারী উন্নয়ন সংগঠন বিন্দুর সভাপতি জাকিয়া রাজিয়া বলেন, আমরা যারা কাজ করছি তারা কোনো দিন মাটির কাজ করিনি। কিন্তু আজ যেহেতু পানির উৎসকে বাঁচাতে হবে সেহেতু ঘরে বসে থাকতে পারলাম না। এটি সংস্কার না করলে বাঁধ ভেঙে বহু গ্রাম ভেসে যেত।

সংগঠনের পরিচালক জান্নাতুল মাওয়া বলেন, আমরা একরকম নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি। আসলে বড় বড় ভাঙনের কারণে এটিকে কেউ গুরুত্ব দেয়নি। তবে ভেঙে যাওয়ার পর ঠিকই হাহাকার করত। যেহেতু কেউ এখনো পর্যন্ত এগিয়ে আসেনি, তাই আমরাই নেমে পড়েছি। আমরা এটা প্রমাণ করলাম যে, নারীরা কোনো কাজে পিছিয়ে নেই।

উল্লেখ্য, এক যুগের বেশি সময় ধরে সাতক্ষীরার দুর্যোগ মোকাবিলায় কাজ করছে এবং প্রতি সপ্তাহে টেকসই বেড়িবাঁধের দাবিতে আন্দোলন করছে সংগঠনটি।

১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে

লেবাননে নিহত দুজনের মরদেহ ফিরল ২৭ দিন পর, গ্রামের বাড়িতে শোকের মাতম

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক

শ্যামনগরে খাল দখল নিয়ে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

সাতক্ষীরার তালা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্ত: বিএসএফের পুশব্যাক ঠেকাতে সতর্ক বিজিবি