হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় অটোরিকশা উল্টে মা-ছেলে নিহত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে একটি অটোরিকশা উল্টে এক নারী ও তাঁর শিশুসন্তান নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলো সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন (৩৫) ও তাঁর ছেলে মুস্তাকিম (৯)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শারমিন অটোরিকশায় করে তাঁর বাবার বাড়ি তালা উপজেলার খলিলনগর গ্রাম থেকে শ্বশুরবাড়িতে ফিরছিলেন। অটোরিকশাটি ভৈরবনগর মোড়ে পৌঁছালে একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও শিশুর মৃত্যু হয়।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মো. নুরুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনের কেন্দ্র পরিদর্শনে বের হয়ে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়। এ ঘটনায় অটোরিকশার যাত্রী এক নারী ও তাঁর ছেলে নিহত হয়। তাদের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে

লেবাননে নিহত দুজনের মরদেহ ফিরল ২৭ দিন পর, গ্রামের বাড়িতে শোকের মাতম

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক

শ্যামনগরে খাল দখল নিয়ে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

সাতক্ষীরার তালা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্ত: বিএসএফের পুশব্যাক ঠেকাতে সতর্ক বিজিবি