হোম > সারা দেশ > সাতক্ষীরা

বুনো শাকসবজির রান্না প্রতিযোগিতা

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বাড়ির আনাচকানাচে প্রাকৃতিকভাবে জন্মানো বিভিন্ন ধরনের শাকসবজি রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে অচাষকৃত এসব বুনো শাকসবজি রান্নার প্রতিযোগিতায় ১২ জন নারী অংশ নেন। গতকাল বুধবার উপজেলার সোনামুগারী গ্রামে এই প্রতিযোগিতা হয়। এতে বাড়ির আঙিনা, খাল-বিল ও জলাশয় থেকে সংগৃহীত কচুশাক, ঘোড়াসেঞ্চী, মাঠিফোড়া, ডুমুর, বুনো আমড়া, থানকুনি, শাপলা, কলমি, কলার মোচা, আদাবরুণ, তেলাকচু ও গিমে শাক রান্না করেন তাঁরা। 

নতুন প্রজন্মকে অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্যের খাদ্যগুণ ও প্রাপ্তিস্থান সম্পর্কে অবহিত করার লক্ষ্যে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এই আয়োজন করে। ‘সিক্সটিন ডেজ অব গ্লোবাল অ্যাকশন অন অ্যাগ্রো ইকোলজি-২০২৪’-এর অংশ হিসেবে এই আয়োজন। 

সোনামুগারী নারী সংগঠন, সবুজ সংহতি, যুব স্বেচ্ছাসেবক কমিটির সহায়তায় উৎসবমুখর গ্রামীণ পরিবেশে অনুষ্ঠিত রান্না প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ অংশ ছিল রান্না, স্বাদ গ্রহণ এবং শাকের সঙ্গে পরিচিতিকরণ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, শিক্ষক রনজিত বর্মন, উপসহকারী কৃষি কর্মকর্তা জি এম আহসানউল্লাহ, ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আব্দুল মজিদ, কিষানি কোহিনুর বেগম, উন্নয়নকর্মী লীমা বালা, স্বেচ্ছাসেবক আব্দুল্লাহ, শিক্ষার্থী বন্যা, বারসিকের সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, প্রতিমা চক্রবর্তী, বিশ্বজিৎ মণ্ডল প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, উপকূলীয় এলাকার মানুষকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে টিকে থাকতে হয়। একসময় শ্যামনগর এলাকা উদ্ভিদ বৈচিত্র্যে সমৃদ্ধ ছিল। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি ও ঘন ঘন দুর্যোগের কারণে তা কমতে শুরু করেছে।

১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে

লেবাননে নিহত দুজনের মরদেহ ফিরল ২৭ দিন পর, গ্রামের বাড়িতে শোকের মাতম

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক

শ্যামনগরে খাল দখল নিয়ে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

সাতক্ষীরার তালা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্ত: বিএসএফের পুশব্যাক ঠেকাতে সতর্ক বিজিবি