হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটায় ৬ ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

সাতক্ষীরার পাটকেলঘাটা এলাকায় ছয় ঘণ্টার ব্যবধানে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের শহর আলী সরদারের বড় ছেলে আছিরদ্দীন (৫৮) ও সেজ ছেলে মোহাম্মদ আলী (৫০)।

পরিবারের সদস্যদের দেওয়া তথ্যমতে, বড় ভাই আছিরদ্দীন প্রায় ২০ দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হতে হতে তিনি নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।

অন্যদিকে সেজ ভাই মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। পরিবারের দাবি, তাঁর শরীরে টিউমার দেখা দেওয়ার পর তা জটিল আকার ধারণ করে এবং পরবর্তী সময় ক্যানসারে রূপ নেয়। চিকিৎসাধীন অবস্থায় বড় ভাইয়ের মৃত্যুর প্রায় ছয় ঘণ্টা পর তিনিও শেষনিশ্বাস ত্যাগ করেন।

সোমবার বাদ জোহর ও বাদ মাগরিব পৃথক পৃথক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দুই ভাইকে দাফন করা হয়।

মৃত আছিরদ্দীনের পরিবারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। আর মোহাম্মদ আলীর পরিবারে পাঁচ মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে।

একই পরিবারের দুই ভাইয়ের অল্প সময়ের ব্যবধানে মৃত্যুতে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে

লেবাননে নিহত দুজনের মরদেহ ফিরল ২৭ দিন পর, গ্রামের বাড়িতে শোকের মাতম

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক

শ্যামনগরে খাল দখল নিয়ে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

সাতক্ষীরার তালা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্ত: বিএসএফের পুশব্যাক ঠেকাতে সতর্ক বিজিবি