হোম > সারা দেশ > সাতক্ষীরা

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে ৪ বাংলাদেশি আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। 

বরিশাল জেলার চরগোপালপুর গ্রামের সাইফুল মুন্সি (৩৫), এই গ্রামের এক নারী (২৭), নেত্রকোনা জেলার সর্বদীঘিয়া গ্রামের তরুণী (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর গ্রামের আরেক (২৪) নারীকে আটক করা হয়। 

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম বলেন, ভারতে পাচারের সময় কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। সেই মামলায় পাচারকারীরাও আসামি রয়েছেন। 

এদিকে ভারত থেকে বাংলাদেশে পাচার করা প্রায় সাত লাখ টাকা মূল্যের তিনটি গরু চান্দুড়িয়া সীমান্তে জব্দ করেছে বিজিবি।

১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে

লেবাননে নিহত দুজনের মরদেহ ফিরল ২৭ দিন পর, গ্রামের বাড়িতে শোকের মাতম

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক

শ্যামনগরে খাল দখল নিয়ে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

সাতক্ষীরার তালা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্ত: বিএসএফের পুশব্যাক ঠেকাতে সতর্ক বিজিবি