হোম > সারা দেশ > রংপুর

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে রহমত উল্যাহ (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া খোরশেদ আলম (৫৫) নামে এক কৃষক আহত হন। আজ শুক্রবার দুপুরে উপজেলার লোহানী পাড়া ইউনিয়নের ঘিরনই এলাকার মালতলায় এই ঘটনা ঘটে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, আজ দুপুরে রহমত উল্যাহ, খোরশেদসহ কয়েকজন মাঠে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে তাঁরা পাশের একটি সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। এরপর বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্যাহ মারা যান। এ ছাড়া তাঁর সঙ্গে থাকা খোরশেদ আলম মারাত্মক আহত হন। এলাকার লোকজন আহত খোরশেদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি

পীরগঞ্জে কলেজের দায়িত্ব হস্তান্তরে অধ্যক্ষের বিরুদ্ধে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ