হোম > সারা দেশ > রংপুর

ঢাকা থেকে ঈদে গ্রামের বাড়ি এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

রংপুরের পীরগাছায় ডোবার পানিতে ডুবে ওমর ফারুক (৩) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার (২০ মার্চ) বেলা ৩টার উপজেলার সদর ইউনিয়নে অনন্তরাম আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মজিবুর রহমানের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শিশুটির বাবা মুজিবুর রহমান ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। বৃহস্পতিবার স্ত্রী-সন্তান নিয়ে বাড়িতে ঈদ করতে এসেছেন। শুক্রবার বেলা ৩টার দিকে শিশুটি সবার অজান্তে প্রতিবেশী তাজরুল ইসলামের গরুর খামারের ডোবায় পড়ে ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুটির পরিবার ও স্থানীয়দের অভিযোগ, প্রতিবেশী তাজরুল ইসলাম আনুমানিক দুই বছর আগে মুজিবর রহমানের ঘরের সঙ্গে লাগোয়াভাবে গরুর খামারে বর্জ্য ও বাড়ির পানি নিষ্কাশনের জন্য গভীর গর্ত করে। গর্তটি বন্ধ করার জন্য তাজরুল ইসলামকে অনুরোধ করলেও শোনেননি। বিষয়টি নিয়ে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার সমাধানের চেষ্টা করলেও তাজরুল ইসলাম মানেননি। যার কারণে আজ একটা নিষ্পাপ প্রাণ চলে গেল।

নিহত শিশুটির পরিবারের দাবি, এই মৃত্যুর পেছনে তাজরুল ইসলাম দায়ী। তাঁরা এর সুষ্ঠু বিচার চান।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয় প্রক্রিয়াধীন।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি