হোম > সারা দেশ > রংপুর

কিশোরকে সুই ফুটিয়ে নির্যাতন: প্রধান আসামি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি

চিলমারী মডেল থানা। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় কিশোরকে নির্যাতনের অভিযোগে করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (২১ জুন) ভোরে উপজেলার চিলমারী ইউনিয়নের বৈলমনদিয়ারখাতা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চিলমারী মডেল থানার পরিদর্শক (তদন্ত) নন্দোলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তি (৪৬) ভুক্তভোগী কিশোরের ‘প্রেমিকার’ বাবা বলে জানা গেছে। তিনি কিশোরকে নির্যাতনের অভিযোগে করা মামলার প্রধান আসামি।

এর আগে ১০ জুন উপজেলার উপজেলার চিলমারী ইউনিয়নের গয়নার পটল এলাকায় প্রেমের সম্পর্কের জেরে ওই কিশোরকে আটকে রেখে নির্যাতন করে তার প্রেমিকার পরিবার। পরে গুরুতর আহত ওই কিশোরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

ওই কিশোরের নাম আশরাফুল ইসলাম সজীব (১৭)। সে উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতি ঢুষমারা এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

কিশোরের শরীরের বিশেষ অঙ্গসহ বিভিন্ন স্থানে সুই ফুটিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে তার বাবা। এ ঘটনায় গত ১৫ জুন ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে কিশোরীর বাবা-চাচাসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-সাতজনের বিরুদ্ধে চিলমারী মডেল থানায় এজাহার দায়ের করেন। পরে শুক্রবার রাতে মামলা নথিভুক্ত করে পুলিশ।

পুলিশ পরিদর্শক (তদন্ত) নন্দোলাল বলেন, গ্রেপ্তার আসামিকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি