হোম > সারা দেশ > রংপুর

বোচাগঞ্জে ট্রেনের ধাক্কায় সাইকেলচালক তরুণ নিহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে ট্রেনের ধাক্কায় আব্দুর রহমান রাহুল (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার মেলাগাছি টিঅ্যান্ডটি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল পৌনে ১০টার দিকে আব্দুর রহমান রাহুল সাইকেল চালিয়ে স্থানীয় একটি অটো মিলে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর বাবার নাম আজহারুল ইসলাম। তিনি ছটকুর মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

দিনাজপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে এক যুবক নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।’

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি