হোম > সারা দেশ > রংপুর

রংপুর কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রংপুর থেকে

জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় জাহাঙ্গীর আলম (৫৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত জাহাঙ্গীর আলম রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর শহরের মেনাজবাজার এলাকার শিল্পপতি মেনাজ উদ্দিনের ছেলে এবং হারাগাছ ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি। মেনাজ বিড়ি ফ্যাক্টরি ও মেনাজ ফিলিং স্টেশনসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন জাহাঙ্গীর।

নিহতের স্বজনেরা জানান, পারিবারিক একটি মামলায় বুধবার জাহাঙ্গীর আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রংপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৬ ডিসেম্বর শনিবার বিকেলে তাঁকে ছাড়পত্র দিলে কারাগারে নিয়ে আসা হয়।

রোববার ভোরে আবার অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাহাঙ্গীর আলম ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন বলেও জানান জেল সুপার মোকাম্মেল হোসেন।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি