হোম > সারা দেশ > রংপুর

ভোটকেন্দ্রে দীর্ঘ লাইন, ইভিএমে ধীরগতির অভিযোগ ভোটারদের

মারুফ কিবরিয়া ও শিপুল ইসলাম, রংপুর থেকে

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সকাল থেকে উপস্থিতি কম হলেও বেলা হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারের সংখ্যা। প্রায় প্রতিটি কেন্দ্রেই দীর্ঘ লাইন লক্ষ করা যায়। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণে ধীরগতির অভিযোগ করছেন ভোটাররা। 

সরেজমিনে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারছেন না অনেকে। নগরীর হাজিরহাট থানার উত্তম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসেন মশিউর রহমান নামের এক ভোটার। তিনি জানান, তিন ঘণ্টা ধরে লাইনে অপেক্ষা করে ভোট দিতে পারেননি। 
 
আরেক ভোটার নুরুল ইসলাম অভিযোগ করেন, যারা ভোট গ্রহণের দায়িত্বে আছেন, তাঁরা সঠিকভাবে কাজ করছেন না। তিনি বলেন, ‘সকাল থেকে না খেয়েই আসছি। খালি পেটে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকব।’ 

একই কেন্দ্রর নারী ভোটার হোসনে আরা জানান, ‘আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা লাগবে জানি না। আড়াই ঘণ্টা হইলো এই লাইনে। সামনের দিকে আরও অনেক ভোটার। ইভিএম নষ্ট কি না, বুঝতেছি না।’ 

এই কেন্দ্রের দায়িত্ব থাকা প্রিসাইডিং কর্মকর্তা সৌরভ হোসেন বলেন, ‘দুপুর হতেই ভোটার অনেক বেড়েছে। অনেক ভোটার ইভিএমে ভোট দিতে জানেন না। তাঁদের শেখাতে শেখাতে সময় লেগে যাচ্ছে। অনেক ভোটারকে বুঝিয়ে দিলেও বুঝছেন না।’ 

এই প্রিসাইডিং কর্মকর্তা আরও বলেন, ‘ইভিএমে কোনো সমস্যা নেই। আমরা কিছুক্ষণ পরপরই মেশিনের ওপর নজর রাখছি।’ 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মোট ২২৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। 

মিঠাপুকুরে হাঁড়িভাঙা আম বাজারজাত করা শুরু

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫