হোম > সারা দেশ > রংপুর

রংপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি

ইফতেখারুল ইসলাম শুভ। ছবি: সংগৃহীত

রংপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতা ইফতেখারুল ইসলাম শুভকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সিও বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইফতেখারুল ইসলাম শুভ মহানগরীর মাহিগঞ্জ ধুমখাটিয়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, ৫ আগস্ট সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন শুভ। তাঁর বিরুদ্ধে রংপুরের কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে চারটি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার ইফতেখারুল ইসলাম শুভ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া চারটি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে আজ (রোববার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি