হোম > সারা দেশ > রংপুর

ধর্ষণের পর বোরকা পরে পালানোর চেষ্টা, ধরা পড়লেন জনতার হাতে

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

বোরকা পরে পালানোর সময় জনতার হাতে ধরা পড়েছেন ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি। গতকাল মঙ্গলবার রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়িহাটে শাহ আলম মিয়া নামের ওই অভিযুক্ত ব্যক্তিকে আটক করে জনতা। পরে তাঁকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। গত মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আটক শাহ আলমের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শারীরিক প্রতিবন্ধী এক শিশু শিক্ষার্থী মঙ্গলবার ধর্ষণের শিকার হয়। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ওই শিক্ষার্থীকে একটি ভুট্টা খেতে নিয়ে শাহ আলম ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা।

এদিকে ঘটনার পর শাহ আলম বোরকা পরে পালানোর চেষ্টা করেন। তবে শেষরক্ষা হয়নি তাঁর। স্থানীয় লোকজন উপজেলার শঠিবাড়িহাটে তাঁকে আটক করেন। পরে তাঁকে থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি কর্মকর্তা এ এস আই মো. সুফিয়ার রহমান।

এদিকে শাহ আলম মিয়া আটক হওয়ার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা রাতে বিক্ষোভ মিছিল করে অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি