হোম > সারা দেশ > রংপুর

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুরে ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং করা হয়েছে। এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় রাজধানী হোটেলের মালিক তাজরুল ইসলাম। তিনি গতকাল বুধবার থেকে তৈরি ইফতারসামগ্রীর দাম কমানোর প্রচারণা চালান।

তাজরুল ইসলাম জানান, রমজান এই সব ধরনের ভোগ্যপণ্যের দাম বেড়ে যায়। এবারও বেড়েছে। এ কারণে তিনি রমজান মাসে তৈরি করা ইফতারসামগ্রীর দাম কমানোর পাশাপাশি অসচ্ছল, দুঃস্থ ও বৃদ্ধ রোজাদারদের বিনা মূল্যে ইফতার করানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর হোটেলে তৈরি ছোলা প্রতি কেজি ১১০ টাকা, বুন্দিয়া ১২০ টাকা, জিলাপি ১২০ টাকা ও ছানার পোলাও ১৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

তাজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি প্রতিটি ইফতারসামগ্রীর দাম স্বাভাবিকের চেয়ে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত কমিয়েছি। এ ছাড়া অসচ্ছল, দুঃস্থ ও বৃদ্ধ রোজাদারদের বিনা মূল্যে ইফতার করানোর সিদ্ধান্ত নিয়েছি। ইফতারসামগ্রীর দাম কমানোয় অনেকে সাধুবাদ জানিয়েছেন।’

বাজার বণিক সমবায় সমিতির সভাপতি খলিলুর রহমান বলেন, ইফতারসামগ্রীর দাম কমানোর ঘোষণা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তিনি তাজরুল ইসলামের মতো অন্য ব্যবসায়ীদেরও এমন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি