হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

ফরহাদ হোসেন। ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগের মামলায় ফরহাদ হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) তাঁকে গ্রেপ্তার করে। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে থানা-পুলিশ জানায়, আটক ফরহাদ হোসেন ও ভুক্তভোগী কিশোরী একই এলাকার বাসিন্দা। ২০ ডিসেম্বর রাতে বাড়ির বাইরের দরজা বন্ধ করতে ওই কিশোরী গেলে তাকে জোরপূর্বক ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন ফরহাদ। এ সময় মেয়েটি কৌশল করে বাড়িতে চলে আসে এবং পরদিন ঘটনাটি চাচিকে জানায়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ওই কিশোরীর বাড়ির সামনে গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করে ডাকতে থাকেন ফরহাদ। এ সময় কিশোরীর পরিবারের লোকজন ফরহাদকে আটক করে পুলিশে দেন।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান বলেন, ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে ফরহাদকে আসামি করে ধর্ষণচেষ্টার মামলা করেছেন। ফরহাদকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি