হোম > সারা দেশ > রংপুর

প্লাস্টিক বোতল নিয়ে গাছের চারা উপহার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় পরিবেশদূষণের ভয়াবহতা থেকে রক্ষা এবং আগামী প্রজন্মকে সচেতন করতে ব্যতিক্রমী আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘চলো স্বপ্ন ছুঁই’। সংগঠনটি পরিত্যক্ত প্লাস্টিকের বোতলের বদলে শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছে গাছের চারা। খালি প্লাস্টিক বোতল জমা নিয়ে উপহার হিসেবে একটি করে গাছের চারা দেওয়া হয়।

গতকাল মঙ্গলবার উপজেলার কল্যাণী ইউনিয়নের কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই আয়োজন করা হয়। এ সময় বিদ্যালয়টির চার শতাধিক শিক্ষার্থীকে চারা উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সুফিয়া বেগম ও ‘চলো স্বপ্ন ছুঁই’-এর সদস্যরা উপস্থিত ছিলেন।জা

না গেছে, গত শুক্রবার সংগঠনটি রংপুর শহরের মেডিকেল মোড় থেকে ধাপ পর্যন্ত রোড ডিভাইডারে তিন শতাধিক শোভাবর্ধনকারী বৃক্ষ রোপণ করে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রফিকুল ইসলাম বলে, ‘আমি জানতাম না প্লাস্টিক বোতল ক্ষতিকর। আজ যখন জানলাম, তখন একটি প্লাস্টিক বোতল সংগ্রহ করে জমা দিয়ে একটি গাছ উপহার পেয়েছি।’

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি