হোম > সারা দেশ > রংপুর

কিশোরকে সুচ ফুটিয়ে নির্যাতন: অবশেষে মামলা নিল পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি

চিলমারী মডেল থানা। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় এক কিশোরকে নির্যাতনের ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ। আজ শুক্রবার (১৯ জুন) রাতে মামলা নথিভুক্ত হয়। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্যাতনের শিকার কিশোর (১৭) উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতি ঢুষমারা এলাকার বাসিন্দা। তার সঙ্গে একই ইউনিয়নের এক কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে। ১০ জুন ওই কিশোরকে ঘরে আটকে রেখে বর্বর ও পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে কিশোরীর পরিবারের বিরুদ্ধে। পরে গুরুতর আহত ওই কিশোরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন। কিশোরের শরীরের বিশেষ অঙ্গসহ বিভিন্ন স্থানে সুচ ফুটিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা।

এ ঘটনায় ১৫ জুন ভুক্তভোগী কিশোরের বাবা বাদী হয়ে কিশোরীর জ্যাঠাসহ সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে চিলমারী মডেল থানায় এজাহার দায়ের করেন। কিন্তু নানা বাহানায় মামলা নিতে বিলম্ব করে থানা-পুলিশ। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার আজকের পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে পুলিশ সুপারের হস্তক্ষেপে শুক্রবার রাতে মামলা নথিভুক্ত করেন ওসি।

চিলমারী মডেল থানার ওসি আব্দুর রহিম বলেন, মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলমান।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি