হোম > সারা দেশ > রংপুর

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

রংপুরের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট এলাকায় যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেলে নাগেরহাট সেতুর ওপর এ মানববন্ধন হয়। এতে এলাকার দুই শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, যমুনেশ্বরী নদীর ওপর প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত নাগেরহাট সেতুর নিচে দীর্ঘদিন ধরে কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন চলছে। এর ফলে মাদাই খামার, সোনাপাড়া ও নাগেরহাট ব্রিজসংলগ্ন বেশ কয়েকটি গ্রাম ক্ষতির ঝুঁকিতে পড়েছে।

বক্তাদের দাবি, বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের কয়েকজন নেতা এই বালু ব্যবসার সঙ্গে জড়িত এবং থানা-পুলিশকে ‘ম্যানেজ’ করেই বছরের পর বছর বালু উত্তোলন ও বিক্রি করা হচ্ছে। দ্রুত বালু উত্তোলন বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেন তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন সরকার বলেন, ‘পুলিশের টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়। বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখা হবে।’

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি