হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়েছে রেলওয়ে পুলিশ।

আজ সোমবার সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ানতলা রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দুপুরে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার। তিনি বলেন, বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানতলা সেতু এলাকায় পৌঁছালে অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, তিনি কীভাবে ট্রেনে কাটা পড়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি