হোম > সারা দেশ > রংপুর

সুবিধাবাদী লোক নিয়ে বিএনপি গঠন করা হয়: রেলপথমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি

রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজাকারদের সঙ্গে নিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি। মার্শাল ল দিয়ে ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমান।’ 

আজ বৃহস্পতিবার পঞ্চগড়ের বোদা উপজেলা অডিটরিয়ামে জাতীয় মৎস‍্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

নুরুল ইসলাম সুজন বলেন, ‘একশ্রেণির সুবিধাবাদী রাজনৈতিক লোকজনকে নিয়ে বিএনপি গঠন করা হয়। নিয়মতান্ত্রিক ভোট না দিয়ে হ‍্যাঁ-না ভোট দিয়ে জোর করে ক্ষমতা দখল করেছিল দলটি।’ 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সুজা, পৌর মেয়র আজহার আলী, উপজেলা মৎস‍্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস‍্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‘আ.লীগের দালালি করছিস, বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ গুলি করব’

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

অচেতন করে দুই পরিবারে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি

চিকিৎসার অভাব: শিকলবন্দী জীবন

বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেবে, অন্যদিকে লুটপাট করবে: আখতার

‘যদি কিছু ঘটে, তার দায় বিএনপি হাইকমান্ডকে নিতে হবে’

বেরোবিতে ১৮ বছরেও নির্মিত হয়নি স্থায়ী শহীদ মিনার

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান