হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি  

সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইটের ব্যবহার। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জে সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। কাজ শেষ না হতেই সড়কের সোলিংয়ে ব্যবহৃত ইট ভেঙে যেতে শুরু করায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের আওতায় মইনের বাড়ি থেকে মোকছেদের বাড়ি পর্যন্ত প্রায় ১৪১ ফুট সড়কের সোলিং নির্মাণকাজ চলছে। যার বরাদ্দ ২ লাখ টাকা। কাজের শুরু থেকেই অনিয়ম লক্ষ করা গেছে।

স্থানীয় বাসিন্দা মাজেদুল মিয়া বলেন, ইটগুলো এতটা নিম্নমানের যে হেঁটে চলাচল করলেও অনেক স্থানে তা ভেঙে যাচ্ছে। হাতে চাপ দিলেও ইটের গুঁড়া বের হচ্ছে। নতুন রাস্তার এমন অবস্থা দেখে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়েছে।

প্রকল্পটির দায়িত্বে থাকা সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ববিতা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রাস্তার কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ সত্য নয়। তারপরও যদি তদন্তে প্রমাণ পাওয়া যায়, তাহলে খারাপ ইট সরিয়ে পুনরায় মানসম্মতভাবে কাজ করা হবে। তবে আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানিয়ে কাজটি করছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন বলেন, ‘কাজটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ঠিকাদারের মাধ্যমে করেন। আমরা শুধু রেজল্যুশনে অনুমোদন দিয়েছি। যাঁরা এসও আছেন, তাঁদের উপস্থিতিতে কাজ করার কথা। আমি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি