হোম > সারা দেশ > রংপুর

ঢলে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে নিখোঁজ ধান ব্যবসায়ী

কুড়িগ্রাম প্রতিনিধি

স্থানীয়‌দের সঙ্গে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে নি‌খোঁজ ব‌্যক্তির সন্ধা‌নে অভিযান শুরু ক‌রে। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে ঢলে ভে‌সে আসা গা‌ছের গুঁড়ি সংগ্রহ কর‌তে গি‌য়ে দুধকুমার ন‌দে এক ধান ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। আজ সোমবার (৬ অক্টোবর) সকা‌লে ইউনিয়‌নের খেলার‌ ভিটা এলাকায় এ ঘটনা ঘ‌টে। খবর পে‌য়ে স্থানীয়‌দের সঙ্গে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে নি‌খোঁজ ব‌্যক্তির সন্ধা‌নে অভিযান শুরু ক‌রে।

না‌গেশ্বরী থানার ডিউটি অফিসার মে‌হেরু‌ন্নেসা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নি‌খোঁজ ব্যবসায়ীর নাম মনসুর আলী (৪৫)। তি‌নি বেরুবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ইউনিয়নের খামার নকুলা এলাকার বা‌সিন্দা এবং ওই এলাকার আমজাদ হো‌সেনের ছে‌লে।

স্থানীয়‌দের সঙ্গে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে নি‌খোঁজ ব‌্যক্তির সন্ধা‌নে অভিযান শুরু ক‌রে। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়রা জানান, গতকাল রোববার দুপুর থে‌কে উজা‌নের ঢ‌লে দুধকুমার ন‌দে শত শত গা‌ছের গুঁড়ি ভে‌সে আসতে শুরু ক‌রে। ন‌দের তী‌রের লোকজন বি‌ভিন্নভা‌বে সেগু‌লো সংগ্রহ করতে থা‌কে। আজ সকা‌লে অন‌্যদের ম‌তো মনসু‌রও গা‌ছের গুঁড়ি সংগ্রহ কর‌তে শুরু ক‌রেন। এ সময় হঠাৎ তি‌নি ন‌দের পা‌নিতে নি‌খোঁজ হন। স্থানীয়‌দের সঙ্গে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থ‌লে পৌঁছে তাঁর খোঁজ শুরু কর‌লেও আজ বেলা ১টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

না‌গেশ্বরী থানার ডিউটি অফিসার মে‌হেরু‌ন্নেসা ব‌লেন, নি‌খোঁজ ব‌্য‌ক্তির সন্ধা‌নে ফায়ার সা‌র্ভিসের উদ্ধারকর্মীরা কাজ কর‌ছেন। ত‌বে দুপুর পর্যন্ত তাঁর সন্ধান মে‌লে‌নি।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি