হোম > সারা দেশ > রংপুর

মিঠাপুকুরে বিষাক্ত মদ্যপানে ৩ জনের মৃত্যু, হাসপাতালে আরও ১ জন

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিষাক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার বালারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধু একসঙ্গে দেশীয় মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয় এবং একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ছাত্তার মিয়া, বুজরুক ঝালাই গ্রামের হুজুর আলী ও সাজু মিয়া। অসুস্থ এরশাদ আলী বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ইউপি সদস্য মাঈদুল ইসলাম জানান, নিহত ব্যক্তিরা বিষাক্ত অ্যালকোহল পান করেছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদ আহমেদ জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি