হোম > সারা দেশ > রংপুর

ইভিএমকে বিতর্কিত করার চেষ্টা করছেন জাপা প্রার্থী: রিটার্নিং কর্মকর্তা 

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা ইভিএম ও নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। 

ইভিএমের ত্রুটির কারণে প্রথম দফায় ভোট দিতে পারিনি’—জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, ‘তাঁর এমন অভিযোগ জানার পর প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। সেখানে ইভিএমের কোনো ত্রুটি ছিল না। একজন ভোটার ভোট দিচ্ছিলেন। তাঁকে একটু অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা না করে ইভিএম ও নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছেন।’ 

ইভিএমের কোনো ত্রুটি নেই উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘কিছু ভোটারের হাতের আঙুল পরিষ্কার না থাকায় ফিঙ্গার ছাপ মিলছে না। হাত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হচ্ছে।’ 

এর আগে সকাল ৯টায় আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিজের ভোট দিতে আসেন জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। 

নিজের ভোট দিতে এসে ইভিএমের ত্রুটির কথা জানিয়ে তিনি বলেন, ‘ইভিএমের ত্রুটির কারণে প্রথম দফায় ভোট দিতে পারিনি। দ্বিতীয়বারের চেষ্টায় ভোট দিয়েছি। যারা ইভিএমে ভোট দেয়নি প্রত্যন্ত এলাকায় তাদের কী হবে? এ ক্ষেত্রে ভোট কাস্টিং কম হবে।’ 

মেয়র পদপ্রার্থী আরও বলেন, ‘ভোট কাস্ট কম হলে আমার জন্যই ক্ষতি।’ এ সময় প্রতিটি কেন্দ্রে একজন করে বিশেষজ্ঞ থাকা উচিত বলে উল্লেখ করেন সদ্য সাবেক এই মেয়র। 

নির্বাচনী পরিবেশ বেশ সুন্দর রয়েছে উল্লেখ করে মোস্তফা বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে তাঁদের দায়িত্ব পালন করছে।’ 

মিঠাপুকুরে হাঁড়িভাঙা আম বাজারজাত করা শুরু

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫