হোম > সারা দেশ > রংপুর

নিখোঁজের ৫ দিন পর ভুট্টাখেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার 

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর ভুট্টাখেত থেকে তৈমুর ইসলাম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রামপুর বাজারসংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত তৈমুর ইসলাম নন্দুয়ার ইউনিয়নের গোচিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ভুট্টাখেত থেকে দুর্গন্ধ ছড়ালে খেতের মালিক আমিরুল ইসলাম খোঁজাখুঁজির একপর্যায়ে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখেন। তিনি স্থানীয়দের খবর দেন। পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।

মৃত তৈমুর ইসলাম ছেলে কামাল জানান, গত শনিবার বাসা থেকে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বের হন তাঁর বাবা। তবে তিনি আত্মীয়ের বাড়িতে যাননি। সেদিন থেকেই নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার রামপুর এলাকায় একজন বয়স্ক মানুষের পরিত্যক্ত লাশ পাওয়া গেছে শুনে এখানে গিয়ে তাঁর বাবার লাশ দেখেন। এ মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ নেয় বলে জানিয়েছেন কামাল হোসেন।

সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মোহা. রেজাউল হক বলেন, মরদেহটি ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

 

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি