হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় বুড়িমারী ট্রেনের যাত্রা বিরতির দাবি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার উপজেলা নাগরিক ঐক্য পরিষদের মতবিনিময় সভায় এ ঘোষণা দেওয়া হয়। 

সভায় সোমবার পীরগাছা স্টেশন চত্বরে মানববন্ধন ও মঙ্গলবার রাতে স্টেশন এলাকায় গণ অবস্থান কর্মসূচি পালন করার কথা জানানো হয়। এরপরও সরকারিভাবে যাত্রা বিরতি না দিলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। 

ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙার সভাপতিত্বে মতবিনিময় সভায় ভার্চুয়াল বক্তব্য দেন–সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাছিমা জামান ববি, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, সাবেক চেয়ারম্যান আফছার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। 

আরও বক্তব্য দেন–মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার, নুরুল ইসলাম, সাবু হাজী, আওয়ামী লীগ নেতা মনোয়ারুল ইসলাম মাসুদ, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, নাজির হোসেন, আব্দুস সালাম আজাদ জুয়েল, শাহ শারেখ খন্দকার জয়, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সি, সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম, ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রনজু প্রমুখ।

‘আ.লীগের দালালি করছিস, বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ গুলি করব’

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

অচেতন করে দুই পরিবারে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি

চিকিৎসার অভাব: শিকলবন্দী জীবন

বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেবে, অন্যদিকে লুটপাট করবে: আখতার

‘যদি কিছু ঘটে, তার দায় বিএনপি হাইকমান্ডকে নিতে হবে’

বেরোবিতে ১৮ বছরেও নির্মিত হয়নি স্থায়ী শহীদ মিনার

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান