হোম > সারা দেশ > রংপুর

সিনোফার্মের টিকা নেওয়া ব্যক্তিকে দ্বিতীয় ডোজে অ্যাস্ট্রাজেনেকার দিলেন স্বাস্থ্যকর্মী

প্রতিনিধি, রংপুর 

রংপুরের গঙ্গাচড়ায় রাকিবুল হাসান নামে এক ব্যক্তিকে এক মাসের ব্যবধানে আলাদা কোম্পানির কোভিড টিকা দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

রাকিবুল হাসান গ্রামীণ ব্যাংকের গঙ্গাচড়া শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

রাকিবুল হাসান জানান, গত ১২ জুলাই গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্রে তিনি প্রথম ডোজে সিনোফার্মের টিকা নেন। প্রথম ডোজ নেওয়ার এক মাস তিন দিন পর আজ সোমবার সকালে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ওই কেন্দ্রে যান। সেখানে তাঁকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেন স্বাস্থ্যকর্মী।
 
রাকিবুল আরও জানান, টিকা নেওয়ার পর স্বাস্থ্যকর্মীদের কাছে জানতে চাইলে তাঁরা অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার কথা জানান। তাঁরা তাঁকে বলেন, কোনো সমস্যা হবে না। 

এ বিষয়ে রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, ওই ব্যক্তির নিজের ভুলেই এ ঘটনা ঘটেছে। 

সিভিল সার্জন বলেন, টিকা নিতে আসা ওই ব্যক্তির সঙ্গে কোনো কাগজপত্র ছিল না। এর আগে কোন কোম্পানির টিকা নিয়েছিলেন, তাও বলতে পারেননি। তাঁর নিজের ভুলের কারণে এ ঘটনাটি ঘটেছে। তবে এতে তাঁর কোনো সমস্যা হবে না।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি