হোম > সারা দেশ > রংপুর

বেরোবিতে শহীদ আবু সাঈদ ব‌ইমেলার উদ্বোধন

বেরোবি প্রতিনিধি 

গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে বেরোবিতে বইমেলা। ছবি: সংগৃহীত

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গণ-অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতির স্মরণে দ্বিতীয়বারের মতো আয়োজিত ‘শহীদ আবু সাঈদ’ ব‌ইমেলার উদ্বোধন করেছেন তাঁর বাবা মকবুল হোসেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শ‌ওকাত আলী।

আজ রোববার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে বেরোবি প্রশাসন কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী এই ব‌ইমেলা ফিতা কেটে উদ্বোধন করা হয়। মেলা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, বইমেলা যেন আরও দীর্ঘজীবী ও বেশি বেশি হয়। যেন ডাক পড়ে যায় এখানে বইমেলা হচ্ছে। প্রতিবছরই যেন এই বইমেলা আয়োজন করা হয়।

এ সময় তিনি আবু সাঈদের জন্য দোয়া চেয়ে বলেন, ‘আবু সাঈদের সহপাঠীসহ যাঁরা আছেন, আপনারা সকলেই দোয়া করবেন, যেন আবু সাঈদ জান্নাতবাসী হয়।’

বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শ‌ওকাত আলী বলেন, ‘আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত যে, আমাদের শিক্ষার্থীরা এ ধরনের কাজে তারা নিজ থেকেই সবগুলো করছে; যাতে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারে, এ দেশে এ রকম একটি ঘটনা ঘটেছিল।’

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি