হোম > সারা দেশ > রংপুর

একের পর এক ইজিবাইক ছিনতাই: ইউএনও-ওসির কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

মিঠাপুকুর, (রংপুর) প্রতিনিধি

প্রায় প্রতিদিনই ঘটছে চালককে কুপিয়ে বা হত্যা করে রিকশা-ভ্যান ছিনিয়ে নেওয়ার ঘটনা। অথচ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো পদক্ষেপই নেই। এই অবস্থায় রাস্তায় নামতে বাধ্য হয়েছেন তাঁরা। আজ বৃহস্পতিবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে উপজেলা পরিষদ ও থানা ঘেরাও করে বিক্ষোভ করেন রিকশা-ভ্যানচালক ও নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরা।

আন্দোলনকারীরা জানান, গত এক মাসে উপজেলার বিভিন্ন সড়কে চালকদের ধারালো অস্ত্র দিয়ে জখম করে একাধিক রিকশা-ভ্যান ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সবশেষ ঘটনাটি ঘটে গতকাল বুধবার রাতে উপজেলা সদরের কৃষ্ণপুর রাস্তায়। চার থেকে পাঁচজন তরুণ খবির উদ্দীন নামের এক চালককে কুপিয়ে তাঁর ব্যাটারিচালিত ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে যায়। মাত্র এক মাস আগে তিনি ইজিবাইকটি কিনেছিলেন। এই অবস্থার প্রতিকার ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উপজেলা পরিষদ এবং থানা ঘেরাও করেছেন তাঁরা।

আন্দোলনকারীদের পক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনের মাসুম বিল্লাহ ও নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষে সাঈদি বক্তব্য দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ ও উপপুলিশ পরিদর্শক নুর আলম বক্তব্য দেন। তাঁরা সম্মিলিতভাবে অপরাধ দমন ও গ্রামীণ সড়কের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এদিকে থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি শেষ করা মাত্রই মিঠাপুকুরে আরও একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইজিবাইকচালকসহ উপজেলাবাসী বিস্মিত।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি