হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় ২০০ বোতল ফেনসিডিলসহ বাসযাত্রী গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

গ্রেপ্তার সাইফুল্লাহ মাহমুদ রুমান। ছবি: আজকের পত্রিকা

রংপুরের কাউনিয়ায় ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে উপজেলার রাজেন্দ্র বাজার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাসযাত্রী হলেন সাইফুল্লাহ মাহমুদ রুমান (৩০)। তিনি কুড়িগ্রাম ভূরুঙ্গামারী থানার বেলদহ মুসল্লীপাড়া গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শরিফ। তিনি বলেন, এ ঘটনায় সাইফুল্লাহ মাহমুদ রুমানের বিরুদ্ধে মাদক আইনের ধারায় মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি শরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ রংপুরের অভিযানকারী দল গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজেন্দ্র বাজার এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় কুড়িগ্রাম ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে ২০০ বোতল ফেনসিডিলসহ বাসযাত্রী সাইফুল্লাহকে আটক করে। পরে উদ্ধারকৃত ফেনসিডিলসহ তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করে র‍্যাব।

চিরিরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

তারাগঞ্জে নিখোঁজের তিন দিন পর মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

অচেতন করে দুই পরিবারে স্বর্ণালংকার-নগদ টাকা চুরি

চিকিৎসার অভাব: শিকলবন্দী জীবন

বিএনপি একদিকে ফ্যামিলি কার্ড দেবে, অন্যদিকে লুটপাট করবে: আখতার

‘যদি কিছু ঘটে, তার দায় বিএনপি হাইকমান্ডকে নিতে হবে’

বেরোবিতে ১৮ বছরেও নির্মিত হয়নি স্থায়ী শহীদ মিনার

ইফতারসামগ্রীর দাম কমানোর খবর জানাতে মাইকিং

রংপুর বিভাগ: অন্যদের দুর্বলতায় জামায়াতের উত্থান

‘ম্যাডাম ঘুষ খায় না, সেটা আমি জানি না, এটা আমারই দোষ’