হোম > সারা দেশ > রংপুর

আমরা একে অপরের ভাইয়ের মতো: বুড়িমারীতে ভারতীয় সহকারী হাইকমিশনার

আজিনুর রহমান আজিম, পাটগ্রাম (লালমনিরহাট) 

স্থলবন্দরে সহকারী হাই কমিশনার আসলে তাঁকে ফুলের শুভেচ্ছা জানায় ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের (ভারতের) সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ। আমরা একে অপরের ভাইয়ের মতো। দুই দেশের মানুষ ও ব্যবসায়ীরা পারস্পারিক সহযোগিতার মাধ্যমে কাজ করলে শান্তি বাড়বে ও উন্নয়ন আরও এগিয়ে যাবে।’

আজ শনিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের সভাকক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানি-রপ্তানিকারক এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় মনোজ কুমার এসব কথা বলেন।

মনোজ কুমার আরও বলেন, ‘দুই দেশের ব্যবসায়ীরা একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে একসঙ্গে কাজ করছে। এতে সম্পর্ক ও সহযোগিতা বাড়ছে, প্রত্যেকে নিজের সক্ষমতা অনুযায়ী অবদান রাখছে। এই ইতিবাচক অগ্রগতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও সন্তুষ্ট রয়েছে। বিষয়টি জানাতে পেরে ভালো লাগছে। ব্যবসায়ী সংগঠনের কমিটির পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলো গুরুত্ব দিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যে অনেকটা মিল রয়েছে। তাই আমাদের উচিত এগুলোকে আরও শক্তিশালী করা এবং মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা তৈরি করা।’

ঢাকা-দিল্লি ভিসা-সংক্রান্ত বিষয়ে মনোজ কুমার বলেন, বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা পাওয়া সহজ করা হয়েছে। বিশেষ সুবিধা রাখা হয়েছে। বাংলাদেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট সীমা পর্যন্ত ভিসা দেওয়া অব্যাহত রয়েছে। অন্যান্য পর্যায়ে ভিসা সহজ করার বিষয় প্রক্রিয়াধীন।

এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে কিছু পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও ভিসা জটিলতা নিরসনের দাবি করা হলে সহকারী হাইকমিশনার সমস্যা সমাধানে আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার (ডিসি) মহী উদ্দিন, স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান, বুড়িমারী স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান রাজু, লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক হুমায়ুন কবির সওদাগর, বুড়িমারী পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সাইফুর রহমান প্রমুখ।

এর আগে স্থলবন্দরে সহকারী হাইকমিশনার এলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যবসায়ীরা। সভা শেষে হাইকমিশনার বুড়িমারী স্থলবন্দর শূন্যরেখা পরিদর্শন করলে ভারতীয় চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ী, কাস্টমস ও বিএসএফ কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিকেলে তিনি পাটগ্রাম উপজেলার পাটেশ্বরী মন্দির পরিদর্শন করে রাজশাহীর উদ্দেশে রওনা দেন।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি