হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জে (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের লাঙলে পিষ্ট হয়ে আজ দুপুরে এক যুবকের মৃত্যু হয়। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে লিমন মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৪ জানুয়ারি) বেলা ১টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি গ্রামের মুক্তা হিমাগারের পেছনে এই দুর্ঘটনা ঘটে। লিমন ওই গ্রামের হানিফুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লিমন দুপুরে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় ফলার ওপর পাখি শিকারের জন্য উঠেছিলেন। এ সময় চলন্ত ট্রাক্টর থেকে পা পিছলে পড়ে গিয়ে ফলায় আটকে যান তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি