হোম > সারা দেশ > রংপুর

আমরা যেকোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব: নাহিদ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে জুলাই পদযাত্রার সভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ‘জুলাই পদযাত্রা’র সভায় দেশের সীমান্ত এলাকায় অব্যাহত হত্যাকাণ্ড বন্ধে কঠোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

আজ শুক্রবার ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে নাহিদ বলেন, ‘এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। সীমান্তে বাংলাদেশিদের নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে। অবৈধভাবে সীমান্তে একের পর এক পুশ ইন চলছে। আমরা যেকোনো মূল্যে এই সীমান্ত হত্যা বন্ধ করব।’

নাহিদ আরও বলেন, ‘জুলাই-আগস্টে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধের জোরালো আন্দোলন গড়ে উঠেছিল। নতুন দেশ গঠনের স্বপ্নে সারা দেশে কর্মসূচি চলছে। “জুলাই ঘোষণাপত্র”, সংস্কার, বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চাই আমরা।’

জুলাই পদযাত্রায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনীম যারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে পদযাত্রা দল দিনাজপুরের উদ্দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র চতুর্থ দিন শুরু করে।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি