হোম > সারা দেশ > রংপুর

রা‌তে নি‌খোঁজ, সকা‌লে বিল থেকে সাবেক সাব-রে‌জিস্ট্রারের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি ও নাগেশ্বরী সংবাদদাতা

নিহত সহিবুর রহমান স্বপন প্রধানী। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সহিবুর রহমান স্বপন প্রধানী (৬৫) না‌মে অবসরপ্রাপ্ত এক সাব-রেজিস্ট্রারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নাগেশ্বরী পৌরসভা এলাকার হলিকেয়ার ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার লাগোয়া বিলের কচুরিপানার নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার রাত ১০টার পর থে‌কে তি‌নি নি‌খোঁজ ছি‌লেন ব‌লে প‌রিবা‌রের বরা‌তে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবা‌দের জন‌্য স্বপন প্রধানীর সৎভাই তালহা‌কে আটক ক‌রে থানায় নি‌য়ে‌ছে পু‌লিশ।

স্বপন প্রধানী পৌরসভার সাতানী এলাকার বাসিন্দা। লেকসিটি নামের ভবনটির মালিক তি‌নি। তাঁর প‌রিবা‌রে স্কুলশিক্ষক স্ত্রী এবং দুই ছে‌লে-মে‌য়ে র‌য়ে‌ছে।

শ‌নিবার সকা‌লে ভব‌নের পাশের মডেল মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, লেকসিটি ভবনের পূর্ব পা‌শে বিল লাগোয়া একটি গোল ঘর রয়েছে, যেখানে স্বপন প্রধানী মাঝে মাঝে বসতেন। পাশেই পানিতে কচুরিপানার নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি রেজাউল করিম রেজা ব‌লেন, নিহ‌তের কপা‌লে আঘা‌তের চিহ্ন র‌য়ে‌ছে। মর‌দে‌হ ময়নাতদ‌ন্তের জন‌্য পাঠা‌নো হ‌চ্ছে। প‌রিবা‌রের লোকজন লি‌খিত অ‌ভি‌যোগ দি‌লে আইনানুগ ব‌্যবস্থা নেওয়া হ‌বে। তদন্ত শেষে তাঁর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাজেটকে স্বাগত জানিয়ে উলিপুরে ছাত্রদলের মিছিল

অক্সিজেন না দেওয়ায় রমেকে রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মহাসড়ক অবরোধ

গঙ্গাচড়ায় এনসিপির কমিটি নিয়ে ক্ষোভ, জাপা নেতা-কর্মীদের প্রাধান্যের অভিযোগ

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রম: তথ্য যাচাই ও গণশুনানি

বদরগঞ্জে বজ্রপাতে কৃষিশ্রমিকের মৃত্যু

বিজ্ঞান অলিম্পিয়াডে রংপুর বিভাগে শ্রেষ্ঠ পীরগঞ্জের কাব্য

রংপুরে ৬ ছাত্রীর অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত

পীরগঞ্জে পুণ্য খালের দুই তীরে ৭ হাজার গাছের চারা রোপণ শুরু

চাকার বিকট বিস্ফোরণে ছিন্নভিন্ন বাস, প্রাণ গেল এক নারীর, আহত ১৫

রংপুর: ৮ জেলায় ডুবুরি মাত্র পাঁচজন, বাড়ছে ঝুঁকি