হোম > সারা দেশ > রাজশাহী

জুতার ভেতর ও শার্টের কলারে লুকানো হেরোইনসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

১০৮ গ্রাম হেরোইনসহ আটক যুবক। ছবি: সংগৃহীত

রাজশাহীতে জুতার ভেতর ও শার্টের কলারের লোগোর নিচে সেলাই করে লুকিয়ে হেরোইন বহনকালে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। তার কাছ থেকে ১০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নগদ ৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মামুন মোল্লা (৩১)। নারায়ণগঞ্জ সদর থানার এনায়েতপুর এলাকার দক্ষিণ মাসদাইর ঘোষেরবাগ এলাকার বাসিন্দা তিনি। তাঁর বাবার নাম মো. হান্নান মোল্লা।

র‌্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি দল রোববার বিকেল পৌনে ৪টার দিকে রাজশাহী মহানগরের দামকুড়া থানাধীন হরিপুর কালুর ডাঙ্গা এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করে। একটি অটোরিকশায় থাকা ওই যাত্রীকে সন্দেহ হলে তাঁর দেহ তল্লাশি করা হয়।

সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, তল্লাশিকালে মামুনের পরিহিত জুতার ভেতর এবং শার্টের কলারের লোগোর নিচে সেলাই করা অবস্থায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০৮ গ্রাম হেরোইন পাওয়া যায়। পরে তাঁকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ জেলা নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছেন বলে স্বীকার করেছেন। উদ্ধার হেরোইনগুলো বিক্রির উদ্দেশ্যে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলেও জানিয়েছেন তিনি।

এই ঘটনায় তাঁর বিরুদ্ধে রাজশাহী মহানগরের দামকুড়া থানায় একটি মামলা করা হয়েছে।

একসঙ্গে লাশের তিনটি খাটিয়া, কাঁদছে পরিবার

গুঁড়িয়ে দেওয়া আ.লীগ অফিসে মালিকানার সাইনবোর্ড

আইনি জটিলতায় স্থানীয় সরকার নির্বাচনে সময় লাগছে: শাহে আলম

রাজশাহীতে জুলাই যোদ্ধাদের অফিসের জন্য প্রেসক্লাব দখলচেষ্টার অভিযোগ

তেল না থাকায় প্রধানমন্ত্রীকে গালি, পাম্পমালিকের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ

মব করে আসামি ছিনতাই, ‘চাবি পাঠিয়ে’ হাতকড়া উদ্ধার পুলিশের

ঈদের দিন যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা-কর্মীর বাড়ি ভাঙচুর-লুটপাট

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজশাহীতে ঈদের জামাতে শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা

রাজশাহীর এক গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন