হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে খাসজমি থেকে মাটি কাটায় তিন ইটভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদের সন্ধ্যা নদীর তীরে অভিযান চালিয়ে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে সরকারি খাসজমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিনটি ইটভাটার মালিককে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার গুয়ারেখা ও সারেংকাঠি ইউনিয়নের সংযোগস্থল পশ্চিম সারেংকাঠি এলাকায় সন্ধ্যা নদীর তীরে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। জরিমানা করা ইটভাটাগুলো হলো—আশা ব্রিকস, মডার্ন ব্রিকস ও ডায়মন্ড ব্রিকস ফিল্ড।

আদালত সূত্রে জানা গেছে, ওই ইটভাটাগুলোর মালিকেরা দীর্ঘদিন ধরে খাসজমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় ইটভাটার প্রতিনিধিরা ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হবেন না মর্মে লিখিত মুচলেকা দেন। পরে অভিযানে জব্দ করা চারটি ট্রলারভর্তি মাটি সুটিয়াকাঠি ইউনিয়নের একটি স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজে পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৭

জেলের জালে করাতি হাঙর, বিক্রি হলো ৮ লাখ টাকায়

নেছারাবাদে অবৈধ তেল মজুত: ৩ হাজার কেজি ডিজেল-কেরোসিন জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় ৩ জনের যাবজ্জীবন

নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগ

নেছারাবাদে কৃষি অফিসের গুদামের তালা ভেঙে যন্ত্রাংশ বিক্রির চেষ্টা, প্রধান শিক্ষককে শোকজ

সন্ধ্যা নদীর তীরে দর্শনার্থীর ঢল, নেই দৃশ্যমান নিরাপত্তা

পিরোজপুরে জেলেপল্লিতে নেই ঈদের আনন্দ, সেমাই-চিনি কেনার টাকাও নেই অনেকের

পিরোজপুরে সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম

ভিজিএফ চাল: ১০ কেজির বদলে মিলছে সাড়ে ৮ কেজি