হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মধ্যে অনুদানের চেক বিতরণ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৯২ জন আহত জুলাই যোদ্ধার হাতে ১ লাখ টাকা করে মোট ৯২ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। ছবি: আজকের পত্রিকা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া অনুদানের আওতায় পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৯২ জন আহত জুলাই যোদ্ধার হাতে ১ লাখ টাকা করে মোট ৯২ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, ‘এই চেক কেবল আর্থিক অনুদান নয়, এটি একটি সম্মাননা। জুলাই গণঅভ্যুত্থানে আহত বীর সন্তানেরা আমাদের জাতীয় ইতিহাসের গর্ব। সরকার সব সময় তাঁদের পাশে আছে এবং তাঁদের পূর্ণাঙ্গ সহযোগিতা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করছে।’

পিরোজপুরের সাবেক এমপি শাহ আলম আটক

নেছারাবাদে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

সোসাইটি ফর স্বরূপকাঠীর ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে আগুনে পুড়ল বৃদ্ধের বসতবাড়ি

প্রতিমন্ত্রী হিসেবে আহম্মদ সোহেল দায়িত্ব পাওয়ায় পিরোজপুরে আনন্দের বন্যা

পিরোজপুরে বিএনপির দুই নেতাকে কুপিয়ে জখম

পিরোজপুর-২ আসনে ৫ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সাঈদীপুত্র শামীমকে কাঁদিয়ে হাসলেন ধানের শীষের সুমন

পিরোজপুর-৩ আসনে ধানের শীষের রুহুল আমিন দুলাল বিজয়ী

সাঈদীপুত্র শামীমের চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে ধানের শীষের সোহেল মনজুর