হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় গৃহবধূকে খালে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

ভুক্তভোগী রুবিনা আক্তারকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কলাপাড়ায় রুবিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে মুখ বেঁধে খালে ফেলে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকাল ৯টায় ভুক্তভোগীকে অচেতন অবস্থায় খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বামী ও বাবার বাড়ির স্বজনেরা। এদিন ভোররাতে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী রুবিনা আক্তার দাবি করেন, বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে তার শ্বশুর শহীদ হাওলাদার, চাচা শ্বশুরসহ পরিবারের সকলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। আজ ভোররাতে তার স্বামী সাহরি খাওয়া ও নামাজের জন্য অজু করতে ঘরের বাইরে বের হন। এ সময় ৪ থেকে ৫ জন তার মুখ চেপে ধরে, বেঁধে জোর করে তুলে নিয়ে খালের মধ্যে ফেলে দেয় এবং তাকে চুবিয়ে হত্যার চেষ্টা করে। একপর্যায়ে তার চিৎকার শুনে স্বামী এবং এলাকাবাসী তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী, তাঁর স্বামী ও বাবার বাড়ির লোকজনের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে গৃহবধূকে তার শ্বশুরবাড়ির লোকজন হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা চলছে।

মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন, পটুয়াখালীতে যুবক আটক

নারী দিবস: পাপড়ির হাত ধরেই জীবনে এল গতি

‘গরু চুরির’ বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় যুবদল নেতার মারধরে আহত ব্যক্তির মৃত্যু

পটুয়াখালীতে ব্যাংক থেকে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক

নুরের ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি সহ্য করা হবে না: শ্রম প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু

কুয়াকাটায় আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি প্রায় অর্ধকোটি টাকা