হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে মাদক ব্যবসার দায়ে ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সাতজনকে মাদক ব্যবসার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদেরকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ এস এম এরশাদুল আলম এই রায় ঘোষণা করেন। 

কারাদণ্ডাদেশের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম বাদল। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. মোশাররফ শিকদার, মো. বাদল খান, মো. ইলিয়াস সরদার, মো. জহির সরদার, মো. আলামিন ও মো. কালা ফারুক এবং মো. সোহরাব মাঝি। তাঁরা কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (২০১৮) মামলা হয়। 

আদালত থেকে জানা গেছে, ২০১৯ সালে কলাপাড়া উপজেলার কুয়াকাটার গঙ্গামতি সৈকত থেকে গভীর সমুদ্রে ৫ লাখ ইয়াবা বড়ির চালান নিয়ে আসছিলেন আসামিরা। এ সময় কোস্টগার্ড খবর পেয়ে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ ৭ জনকে গ্রেপ্তার করে। আসামিদের কলাপাড়া থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা করা হয়। 

পিপি নজরুল ইসলাম বাদল বলেন, ‘মাদক মামলায় ৭ জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। তাঁদের মধ্যে তিনজন কারাগারে ছিলেন এবং তাঁদের কখনো জামিন হয়নি। এ ছাড়া বাকি চারজন জামিনে ছিলেন। তবে আজ সবাই আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাঁদের কারাগারে পাঠানো হয়।’

কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক

নুরের ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি সহ্য করা হবে না: শ্রম প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু

কুয়াকাটায় আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি প্রায় অর্ধকোটি টাকা

পবিপ্রবিতে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন

দুমকীতে জমি নিয়ে বিরোধের জেরে পাঁচজনকে কুপিয়ে জখম, আটক ২

৯টার পরও অফিসে তালা, কর্মকর্তা অনুপস্থিত

বাউফলে গাঁজাসহ যুবক আটক