হোম > সারা দেশ > পটুয়াখালী

তেঁতুলিয়া নদীর মাঝখানে ট্রলারের ইঞ্জিন বিকল, ৯৯৯-এ কল দিয়ে মিলল উদ্ধার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

৯৯৯-এ কল পেয়ে ১৯ পিকনিকযাত্রীকে মাঝনদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীর মাঝখানে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বিপদে পড়া ১৯ জন পিকনিকযাত্রীকে উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বুধবার (৩ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ এলাকার নদী থেকে তাদের উদ্ধার করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ গ্রামের কয়েকজন তরুণ ও কিশোর বন্ধু মিলে সকালে দশমিনার বীজ উৎপাদন কেন্দ্রে পিকনিকে আসে। দিনভর আনন্দ শেষে বিকেলে বাড়ি ফেরার পথে তেঁতুলিয়া নদীর মাঝখানে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়।

এ সময় নদীতে উত্তাল ঢেউয়ের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারায় এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। নিজেদের জীবন রক্ষায় তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে।

খবর পেয়ে দশমিনা নৌ পুলিশের একটি দল অত্যাধুনিক স্পিডবোট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে ১৯ জনকেই নিরাপদে নদীর তীরে পৌঁছে দেওয়া হয়।

উদ্ধার হওয়া ইয়ামিন, পারভেজ ও সোহেল জানায়, সকালে আবহাওয়া স্বাভাবিক থাকলেও ফেরার সময় হঠাৎ নদী উত্তাল হয়ে ওঠে। মাঝনদীতে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা চরম বিপদের মুখে পড়ে। নৌ পুলিশ দ্রুত সহায়তা না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে তারা জানায়।

দশমিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদৌস বলেন, বিকেল ৪টার দিকে ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়া যায় যে—তেঁতুলিয়া নদীর মাঝখানে একটি ট্রলার বিকল হয়ে যাত্রীরা জীবনঝুঁকিতে রয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সবাইকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।

বাউফল-ঢাকা রুটে বাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা

দশমিনায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪

বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখায় বাধা, যে কারণ বলল প্রশাসন

গবেষণায় বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আছে পবিপ্রবির: উপাচার্য হেমায়েত জাহান

বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, শোকজ

ইউএনওকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাদের সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি

পবিপ্রবিতে নতুন উপাচার্য ড. হেমায়েত জাহান

তেঁতুলিয়া নদীর ভাঙনে হুমকির মুখে দশমিনার দুই সহস্রাধিক পরিবার

বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান

নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার