হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় এক ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় এক ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটায় জেলে ছোবাহান মাঝির জালে ধরা পড়ল ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ। আজ বুধবার সকালে আলিপুর মৎস্য বন্দরের জমজম ফিসে মাছটি নিয়ে এলে ৪ হাজার টাকা কেজি দরে ৮ হাজার ৮০০ টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী মুসা। এ সময় মাছটিকে দেখতে মৎস্য বন্দরে অনেকেই ভিড় করেন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর এফ বি আশরাফুল ট্রলারে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে বড় ইলিশ মাছটি ধরা পড়ে।

জেলে ছোবাহান বলেন, ‘ইলিশ শিকারে সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে এ বড় ইলিশটি ধরা পড়ে। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। সাইজে বড় হওয়ার কারণে মাছটি ভালো দামে বিক্রি হয়েছে, অবরোধের আগমুহূর্তে এমন মাছ পেয়ে আমি খুশি।’

কুয়াকাটায় এক ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি। ছবি: আজকের পত্রিকা

জমজম ফিশের মালিক সাঈদুল ইসলাম বলেন, ‘বড় সাইজের ইলিশ সচরাচর পাওয়া যায় না। বড় ইলিশ পেলে জেলেরা যেমন লাভবান হয়, পাশাপাশি আমরা ব্যবসায়ীরাও ভালো দামে মাছগুলো বিক্রি করতে পারি।’

মাছটির ক্রেতা এম মুসা বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমি মাছের ব্যবসা করি। সম্পূর্ণ বাজার খুঁজে বড় সাইজের এই একটি ইলিশই পেয়েছি। মাছটি ঠাকুরগাঁওয়ে পাঠাব। আশা করছি, ভালো দামে বিক্রি করতে পারব।’

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেদের জালে বড় সাইজের ইলিশ এখন প্রায়ই মিলছে। যেটা ৫৮ দিনের নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছেন। ইলিশের পরিমাণ দিন দিন বাড়ছে।

কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক

নুরের ইফতার পার্টিতে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি সহ্য করা হবে না: শ্রম প্রতিমন্ত্রী

পটুয়াখালীতে কারাবন্দী ছাত্রলীগ নেতার মৃত্যু

কুয়াকাটায় আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি প্রায় অর্ধকোটি টাকা

পবিপ্রবিতে ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন

দুমকীতে জমি নিয়ে বিরোধের জেরে পাঁচজনকে কুপিয়ে জখম, আটক ২

৯টার পরও অফিসে তালা, কর্মকর্তা অনুপস্থিত

বাউফলে গাঁজাসহ যুবক আটক