হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে একই রাতে এটিএম বুথ ও দুই দোকানে ডাকাতি

পটুয়াখালী প্রতিনিধি

আহত নিরাপত্তাকর্মী মুজিবুর। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী শহরের সদর রোডে শুক্রবার দিবাগত রাতে ডাচ্‌-বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক এটিএম বুথ এবং আরও দুটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে মারধর করেছে ডাকাতদল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে আদালতপাড়াসংলগ্ন ডাচ্‌-বাংলা ব্যাংকের ফাস্টট্র্যাক এটিএম বুথে ঢুকে একদল ডাকাত নিরাপত্তাকর্মী মুজিবুরকে বেধড়ক মারপিট করে। পরে তাঁকে কম্বল দিয়ে পেঁচিয়ে বুথের ভেতরের একটি অন্ধকার কক্ষে ফেলে রাখা হয়। এ সময় বুথের টাকার মেশিন ভাঙচুর করে ও একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায় ডাকাতদল। পরে গুরুতর আহত অবস্থায় নিরাপত্তাকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর কিছুক্ষণ পর রাত ৩টা ৫০ মিনিটের দিকে সদর রোডের ফ্যাশন অপটিক্যাল নামের দোকানের তালা ভেঙে প্রায় ২ লাখ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায় ডাকাতেরা। দোকানের মালিক জাকির হোসেন বলেন, ‘বৃহস্পতিবার আনা মালামাল নিয়ে গেছে চোরেরা। আমি পথে বসে গেলাম।’

পরে রাত সাড়ে ৪টার দিকে শিকদার স্টোরে একইভাবে তালা ভেঙে ঢুকে সিসি ক্যামেরার মনিটর, নগদ টাকা, রিচার্জ কার্ডসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। দোকানের মালিক কামরুল ইসলাম বলেন, ‘ফজরের নামাজের সময় খবর পাই দোকান ভেঙে সব নিয়ে গেছে। ফাঁড়ির পাশেই এ ঘটনা, তাহলে আর নিরাপদ কোথায়?’

ফাস্টট্র্যাক বুথের চ্যানেল অফিসার রিংকু বলেন, ‘আমাদের নিরাপত্তাকর্মীকে মাথায় আঘাত করে বেঁধে রাখা হয়েছে। বুথের মেশিন ভাঙচুর করা হয়েছে এবং ল্যাপটপ নিয়ে গেছে।’

এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

কলাপাড়ায় অটোচালক অপহরণ ও মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

বাউফল-ঢাকা রুটে বাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা

দশমিনায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪

বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখায় বাধা, যে কারণ বলল প্রশাসন

গবেষণায় বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আছে পবিপ্রবির: উপাচার্য হেমায়েত জাহান

বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, শোকজ

ইউএনওকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাদের সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি

পবিপ্রবিতে নতুন উপাচার্য ড. হেমায়েত জাহান

তেঁতুলিয়া নদীর ভাঙনে হুমকির মুখে দশমিনার দুই সহস্রাধিক পরিবার

বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান