হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়ল ৪০টি কোরাল, বিক্রি ১ লাখ ৭১ হাজারে

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

কোরাল মাছ। আজকের পত্রিকা

পটুয়াখালীর কুয়াকাটায় এক ট্রলারের জেলেরা ৪০টি সামুদ্রিক কোরাল মাছ ধরেছেন। অনেক দিন ধরে মাছের আকাল, নিষেধাজ্ঞা ও জ্বালানি সংকটে দিশেহারা জেলেদের মধ্যে এতে স্বস্তি ফিরে এসেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে মাছগুলো মহিপুর মৎস্যবন্দরে নিয়ে আসেন ট্রলারটির মাঝি আব্দুল কাদের ও তাঁর সঙ্গীরা। পরে নিলামের মাধ্যমে প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে সাড়ে ৩ মণ মাছ ১ লাখ ৭১ হাজার টাকায় বিক্রি হয়। প্রতি কেজি কোরাল মাছের দাম দাঁড়ায় প্রায় ১ হাজার ২২৫ টাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, অনেক দিন পর একসঙ্গে এত কোরাল মাছ ধরা পড়ায় সকাল থেকেই বন্দরে উৎসুক জনতার ভিড় লক্ষ করা যায়। অনেকে মাছ দেখতে ভিড় করেন।

ট্রলারের মাঝি আব্দুল কাদের বলেন, ‘অনেক দিন পর এত কোরাল মাছ পেয়ে আমরা খুশি। প্রায় দুই মাস পর ভালো কিছু মাছ পেলাম। এতে আমাদের কষ্ট কিছুটা হলেও কমবে।’

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে বিভিন্ন সময়ে প্রাকৃতিক কারণে মাছের প্রাপ্যতা কমে যায়। তবে নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করায় মাছের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। জেলেদের ধৈর্য ধরে নিয়ম মেনে মাছ ধরতে হবে। তাহলে ভবিষ্যতে আরও ভালো ফল পাওয়া যাবে। তিনি আরও বলেন, কোরাল মাছ একটি মূল্যবান প্রজাতি। এ ধরনের মাছ বেশি ধরা পড়া সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক ইঙ্গিত।

বাউফল-ঢাকা রুটে বাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা

দশমিনায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪

বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখায় বাধা, যে কারণ বলল প্রশাসন

গবেষণায় বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আছে পবিপ্রবির: উপাচার্য হেমায়েত জাহান

বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, শোকজ

ইউএনওকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাদের সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি

পবিপ্রবিতে নতুন উপাচার্য ড. হেমায়েত জাহান

তেঁতুলিয়া নদীর ভাঙনে হুমকির মুখে দশমিনার দুই সহস্রাধিক পরিবার

বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান

নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার