হোম > সারা দেশ > পটুয়াখালী

পাপ মোচন ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কুয়াকাটা সৈকতে স্নান উৎসব

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জাগতিক পাপ মোচন, অক্ষয় পুণ্যলাভ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয়েছে স্নান উৎসব। আজ শুক্রবার বেলা ১১টায় আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে সৈকতের জিরো পয়েন্টে হাজারো সনাতনী নারী-পুরুষ এই স্নানে অংশ নেন।

এ সময় সমুদ্রে মোমবাতি, আগরবাতি, ডাব, হরীতকী, বেল, দূর্বা ও সিঁদুর অর্পণ করেন নারীরা। এর আগে ভোরে কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, বিষ্ণপূজা ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া গতকাল বৃহস্পতিবার থেকে শ্রীমাবভগবত গীতা আলোচনা ও নামসংকীর্তনে অংশগ্রহণ করেন পুণ্যার্থীরা।

স্নানে অংশ নেওয়া আমতলী থেকে আসা পুণ্যার্থী সুবিমল সরকার বলেন, ‘পাপ মোচন ও কল্যাণের আশায় গতকাল রাতেই এখানে এসেছি। ঠাকুরের কৃপালাভের আশায় স্নান করেছি।’

কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন আজকের পত্রিকাকে বলেন, আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের অক্ষয় তৃতীয়াব্রতম সনাতন ধর্ম সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার রাত থেকেই পুণ্যার্থীরা এখানে সমাবেত হয়েছেন। রাতে শ্রীমাবভগবত গীতা আলোচনা ও নামসংকীর্তনে অংশগ্রহণ করে এবং সকালে সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, বিষ্ণপূজা ও গঙ্গাপূজা শেষে স্নানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়েছে।

কলাপাড়ায় অটোচালক অপহরণ ও মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ৩

বাউফল-ঢাকা রুটে বাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা

দশমিনায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪

বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখায় বাধা, যে কারণ বলল প্রশাসন

গবেষণায় বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আছে পবিপ্রবির: উপাচার্য হেমায়েত জাহান

বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, শোকজ

ইউএনওকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাদের সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি

পবিপ্রবিতে নতুন উপাচার্য ড. হেমায়েত জাহান

তেঁতুলিয়া নদীর ভাঙনে হুমকির মুখে দশমিনার দুই সহস্রাধিক পরিবার

বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান