হোম > সারা দেশ > পটুয়াখালী

নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মো. আনোয়ার হাওলাদার (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ঠাকুরের হাট এলাকার খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন।

মৃত মো. আনোয়ার হাওলাদার উপজেলার বহরমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদমপুর গ্রামের মৃত কাশেম আলী হাওলাদারের ছেলে। মরদেহ শনাক্ত করেন তাঁর ছেলে মো. আলাউদ্দিন হাওলাদার।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হাওলাদার প্রায় ৪০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বছরের বেশির ভাগ সময় তিনি বাড়ি বা এলাকার বাইরে কাটাতেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঠাকুরের হাট এলাকার খালে একটি অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা গ্রাম পুলিশকে খবর দেন। গ্রাম পুলিশ দশমিনা থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে মরদেহ উদ্ধার করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাসমান মরদেহের ছবি প্রচার হলে মো. আলাউদ্দিন হাওলাদার সেটি দেখে ঘটনাস্থলে যান এবং মরদেহটি তাঁর বাবার বলে শনাক্ত করেন।

মো. আলাউদ্দিন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পিতা মানসিক ভারসাম্যহীন ছিলেন। বছরের বেশির ভাগ সময় বিভিন্ন জায়গায় থাকতেন। গত মঙ্গলবার সকালে বাড়ি আসেন, বিকেলে আবার চলে যায়। অনেক খোঁজ করি, কোথাও পাইনি।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার বিষয় শুনে দশমিনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে ভাসমান অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

বাউফল-ঢাকা রুটে বাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা

দশমিনায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪

বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখায় বাধা, যে কারণ বলল প্রশাসন

গবেষণায় বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আছে পবিপ্রবির: উপাচার্য হেমায়েত জাহান

বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, শোকজ

ইউএনওকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাদের সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি

পবিপ্রবিতে নতুন উপাচার্য ড. হেমায়েত জাহান

তেঁতুলিয়া নদীর ভাঙনে হুমকির মুখে দশমিনার দুই সহস্রাধিক পরিবার

বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান

তেঁতুলিয়া নদীর মাঝখানে ট্রলারের ইঞ্জিন বিকল, ৯৯৯-এ কল দিয়ে মিলল উদ্ধার