হোম > সারা দেশ > পটুয়াখালী

এআই দিয়ে আপত্তিকর ছবি তৈরি করে চাঁদা আদায়, গ্রেপ্তার ১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

গতকাল সন্ধ্যায় রিমনকে গ্রেপ্তার করে কলাপাড়া থানায় নিয়ে আসা হয়। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর কলাপাড়ায় এআই দিয়ে নারী ও পুরুষের আপত্তিকর ছবি তৈরি করে চাঁদা আদায়ের অভিযোগে রিমন ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মুসলিমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে র‍্যাব-১১-এর সহায়তায় কলাপাড়া থানার সহকারী পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ৬ মে রিমনসহ দুজনের নামে থানায় একটি চাঁদাবাজির মামলা করেন পৌর শহরের রহমপুর এলাকার ঠিকাদার নাসির উদ্দিন মোল্লা মিন্টু। গতকাল সন্ধ্যায় রিমনকে থানায় নিয়ে আসা হলে উত্তেজিত জনতা থানার সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশ উপযুক্ত বিচারের আশ্বাস দিলে তারা থানা এলাকা ত্যাগ করে।

অভিযোগকারী নাসির মোল্লা মিন্টু জানান, কয়েক দিন আগে রিমন ও তাঁর সহযোগী ‘কলাপাড়ার সময়’ নামের একটি ফেসবুক পেজে তাঁর নামে বাজে স্ট্যাটাস দেন। পরে এক নারীর সঙ্গে এআই দিয়ে তাঁর ছবি সংযুক্ত করে ওই পেজে প্রচার করেন এবং হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে এআই ভিডিও প্রকাশ করা হবে বলেও হুমকি দেন। কোনো উপায় না পেয়ে বিকাশের মাধ্যমে মিন্টু তাঁদের ধাপে ধাপে প্রায় এক লাখ টাকা প্রদান করেন। এরপরও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আরও চাঁদা দাবি করলে তিনি থানায় মামলা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি চাঁদা দাবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাঁকে আগামীকাল (আজ মঙ্গলবার) সকালে আদালতে পাঠানো হবে।

বাউফল-ঢাকা রুটে বাস সংকট, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা

দশমিনায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪

বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখায় বাধা, যে কারণ বলল প্রশাসন

গবেষণায় বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা আছে পবিপ্রবির: উপাচার্য হেমায়েত জাহান

বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধরের অভিযোগ, শোকজ

ইউএনওকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাদের সঙ্গে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি

পবিপ্রবিতে নতুন উপাচার্য ড. হেমায়েত জাহান

তেঁতুলিয়া নদীর ভাঙনে হুমকির মুখে দশমিনার দুই সহস্রাধিক পরিবার

বিশ্ব পরিবেশ দিবসে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা’ অভিযান

নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার